
খুলনার দিঘলিয়ায় ১০ বছরের এক শিশুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল রোববার সন্ধ্যায় হরিপদ খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে অপহরণ করা হয়। মোবাইল ফোনে গেম খেলার কথা বলে অপহরণকারীরা তাঁকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ভেতরে নিয়ে যায়। পরে তাঁকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
ওসি জানান, অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। পরে পুলিশ বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারী আহাদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার বারাকপুর ও আশপাশের এলাকা থেকে পুলিশ তাঁর সহযোগী চার অপহরণকারীকে গ্রেপ্তার করে।
চারজন হলেন মো. আমিনুল ইসলাম ওরফে নাহিদ, বায়জীদ বোস্তামী, ফয়সাল শেখ ও মো. হাসিব শেখ। তাঁদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে