খুলনার তেরখাদায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় খালাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) রাতে জেলার তেরখাদা উপজেলার মোকামপুর ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় লস্করপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন মো. নাজমুল মোল্যা (৫০) ও মোসা. রহিমা বেগম (৫০)। রহিমা বেগম সম্পর্কে ধর্ষণের শিকার মেয়েটির খালা।
মঙ্গলবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও মিডিয়া ফোকাল পয়েন্ট) আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। ১৯ নভেম্বর খালা (গ্রেপ্তার হওয়া মোসা. রহিমা বেগম) তাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে রহিমা বেগমের সহায়তায় গ্রেপ্তার মো. নাজমুল মোল্যা ২০ নভেম্বর শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী-২০০৩) মামলা করেন। পুলিশ ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার রহিমা বেগম চারিত্রিকভাবে ভালো নন। তিনি সামান্য অর্থের বিনিময়ে নিজের বোনের মেয়েকে ধর্ষকের হাতে তুলে দেন। এ ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া শিশুটির মা তাঁর নিজের বোনকে আসামি করে মামলা করায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে