
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুজনের বিরুদ্ধে ১৭ কোটি টাকার অধিক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আজ বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।
খালেকের বিরুদ্ধে করা মামলার বাদী দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। তিনি জানান, মামলায় খালেকের বিরুদ্ধে কেসিসির মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৫ কোটি ৫৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে হাবিবুনের বিরুদ্ধে করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান। তিনি জানান, মামলায় বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য পদে থাকার সময় হাবিবুনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগে দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা দুটি করা হয়েছে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৫ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে