খুলনার দিঘলিয়া উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর জিসান (৭) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেয়াড়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফয়সাল (২৬) নামে এক যুবককে খুলনার খালিশপুর এলাকা থেকে দিঘলিয়া থানা-পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নিহত শিশু জিসানের বাবা মো. আলমগীর হোসেন দেয়াড়ায় অবস্থিত মণ্ডল জুট টেক্সটাইল মিলে মেকানিক্যাল পদে চাকরি করেন।
৯ অক্টোবর বিকেল থেকে জিসান নিখোঁজ ছিল। পরবর্তীকালে তার কোনো খোঁজ না পেয়ে আলমগীর হোসেন সে দিনই দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ডায়েরির তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, পার্শ্ববর্তী গ্রামের জি এম হান্নান শেখের ছেলে ফয়সালের (২৬) সঙ্গে সর্বশেষ জিসানকে দেখা গেছে। এরপর ফয়সালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশুটিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিসি ফুটেজে ফয়সালের সঙ্গে জিসানকে বাড়ির গেটে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ফয়সালের বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। ফয়সালকে জিজ্ঞাসাবাদ চলছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে