
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) যৌথ অভিযানে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বাস টার্মিনালের পাশে ময়ূরী সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো ভেঙে দেওয়া হয়।

এ সময় অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা অনেকেই দীর্ঘদিন ব্যক্তিমালিকের কাছ থেকে ইজারা কিংবা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছেন। যা বেআইনিভাবে ভেঙে দেওয়া হয়েছে।
কেডিএ কর্তৃপক্ষ জানায়, অবৈধ জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে দীর্ঘদিন দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বারবার তাঁদের নোটিশ দিয়ে সরে যেতে বলা হয়েছে। মাইকিংও করা হয়েছে। কিন্তু তাঁরা সরে না যাওয়ায় সেগুলো উচ্ছেদ করা হলো। ৩০টির মতো স্থাপনা ভাঙা হয়েছে। আরও কিছু স্থাপনা আছে, যেগুলোর মালিক ওয়াদা করেছেন দ্রুত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিয়ে জায়গা খালি করে দেবেন।
তবে দোকান ও পরিবহন কাউন্টার-সংশ্লিষ্টরা জানান, অনেকেই এখানে ব্যক্তিমালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। বিষয়টি নিয়ে একটি সঠিক নীতিমালা দেওয়ার জন্য কেডিএকে জানালে, সেটি তারা না শুনে হঠাৎ তাঁদের সম্পদ গুঁড়িয়ে দিয়েছে।
ব্যবসায়ীরা আরও বলেন, ‘কেডিএ বলেছিল দোকানগুলো থাকবে, কিন্তু কাউন্টারগুলো অপসারণ করতে হবে। সে জন্য তিন মাসের একটি সময় চেয়ে নেওয়া হয়েছে। কাউন্টার মালিকেরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এক সপ্তাহের মাথায় এসে বুলডোজার দিয়ে ভেঙে দিল। এতে কম্পিউটার, এসি, চেয়ার, টেবিলসহ সব আসবাব নষ্ট হয়ে গেছে। কোনো কিছু বের করারও সুযোগ দেইনি। ফলে আমরা আরও বেশি অসহায় হয়ে পড়েছি।’
কেডিএর পরিদর্শক (স্টেট) মিরাজ হোসেন বলেন, ‘বারবার তাদের জায়গা খালি করার কথা বললেও তারা কর্ণপাত করেনি। এ জন্য আমরা ভেঙে দিলাম।’ তিনি আরও জানান, ময়ূরী সড়কটি ৬০ ফুট চাওড়া করা হবে। এ জন্য বাজেটও অনুমোদন হয়েছে, কিন্তু জায়গা খালি না করায় সড়ক উন্নয়নের কাজ করা যাচ্ছে না।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৬ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৯ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৪ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৬ মিনিট আগে