মাগুরা সদর উপজেলায় ভাশুরের ছেলের লাঠির আঘাতে ঝরি বিশ্বাস (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বগিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত নারীর ভাশুরের ছেলে প্রবীর বিশ্বাসকে আটক করেছে।
নিহত ঝরি বিশ্বাস বগিয়া ইউনিয়নের রামচন্দ্রপুরের মনোরঞ্জন বিশ্বাসের স্ত্রী। অভিযুক্ত প্রবীর বিশ্বাস মনোরঞ্জন বিশ্বাসের ভাই লক্ষীকান্ত বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভাশুরের ছেলে প্রবীর বিশ্বাস হঠাৎ ক্ষিপ্ত হয়ে তাঁর চাচি ঝরি বিশ্বাসকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনেরা তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
ঝরি বিশ্বাসের মেয়ে রুপালী বিশ্বাস বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১১টার পরের ঘটনা। আমার মা তখন ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রবীর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মায়ের মাথায় আঘাত করেন। একটি বিয়েকে কেন্দ্র করে মায়ের সঙ্গে প্রবীরের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। সেই রাগ থেকেই সে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় এবং পরে পালিয়ে যান।’
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রবীর বিশ্বাসকে আটক করেছে। লাশ বর্তমানে মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে