
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা লেগে সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম (৭৫) নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা পৌরসভার রামনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম কার্পাসডাঙ্গা সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি উপজেলার আরামডাঙ্গা গ্রামের আহমেদ আলী মন্ডলের বড় ছেলে
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কাশেম মোটরসাইকেলে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গার নিজের বাড়ি থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। দর্শনা পৌরসভার রামনগর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ভবনে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বলেন, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্ট্রোক করেছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে