খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন সালাম মোড়ল। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের সালামের মেয়ে মারজিয়া আক্তার মিতুর সঙ্গেই বিয়ে হয়েছিল মোংলার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের সঙ্গে। সড়ক দুর্ঘটনায় তার ২ মেয়ে মারজিয়া আক্তার মিতু এবং লামিয়া মারা গেছে। মারা গেছেন সালাম মোড়লের মা রাশিদা বেগম ও শাশুড়ি আনোয়ারা বেগম। সবাইকে হারিয়ে সালাম মোড়ল পাগল প্রায়।
তিনি বার বার মূর্ছা যাচ্ছিলেন, জ্ঞান ফিরে আসলে বাকরুদ্ধ হয়ে এদিকে ওদিক পরিবারের সদস্যদের খুঁজছেন। এই শোকবহ পরিবেশের মধ্যে অল্প কথা হয় সালামের সঙ্গে।
তিনি বলেন, গতকাল বুধবার রাত ১১টায় ঘটা করে মেয়ের বিয়ে দেন। সারা রাত উৎসব চলে। আনন্দ-উৎসব করে নির্ঘুম রাত কাটায় প্রায় সবাই। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নববধূসহ আমার আরেক মেয়ে, আমার মা ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাসে রওয়ানা হয় তারা। কিন্তু একি হলো। আমার আর কেউ রইলো না।
সালাম মোড়ল আরও বলেন, আজ বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইলে ফোন করে দুর্ঘটনার কথা জানানো হয়। খবর পেয়ে ছুটে আসি। রওয়ানা দেওয়ার সময় আমি কিছুই জানতে পারিনি। এসে দেখি সব শেষ। তিনি বলেন, ‘আমার আর কেউ থাকলো না, আল্লাহ তুমিও আমাকে নিয়ে যাও।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে