রমজানে খুলনায় প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ থেকে ১১৫০ টাকায় বিক্রি করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) শহীদ আলতাফ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার।
সভায় কেসিসি প্রশাসক পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমাদের দেশে রোজার সময় দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হয়, যেখানে অন্য দেশে দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা হয়। দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজার রেখে ক্রেতাকে রসিদ দিতে হবে। বিক্রেতারা যাতে পচনশীল দ্রব্য বিক্রি না করে সেদিকে ব্যবসায়ীদের নজর রাখতে হবে। এ ছাড়া ক্রেতা যাতে অযথা হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে।’
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. ইউসুপ আলী, কেসিসি সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, বাজার সুপার শেখ শফিকুল হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ নগরীর পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৪ মিনিট আগে