খুলনার রূপসায় চাপাতির আঘাতে আরিফ (২৩) নামের এক মাংস ব্যবসায়ী (কসাই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সেনের বাজারে এ ঘটনা ঘটে। মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আরেক কসাইয়ের চাপাতির আঘাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে কসাই আরিফ গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় রুবেলের মাংসের দোকানে যান। রুবেল কসাইয়ের কাছে আরিফ দীর্ঘদিন ধরে মাংস বিক্রি করে আসছিলেন। সেই সূত্রে রুবেলের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা পান তিনি। ওই টাকা চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, একপর্যায়ে আরিফকে দুই ভাই জুয়েল ও রুবেল ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয়রা আরিফকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে শাহীনসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে