
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাস যাত্রী হলেন পাইকগাছা উপজেলার সাইদুর রহমান সাইদ (২৫)। খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডুমুরিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাইকগাছা থেকে খুলনাগামী জ্যোতি ক্লাসিক নামের একটি বাস সকালে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে