
আলমডাঙ্গায় রেললাইন থেকে শিলা খাতুন (২৩) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ সোমবার বেলা ১০টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিলা খাতুন আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে ও একই এলাকার রাসেল আলীর স্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ রেললাইনের ওপর এক গৃহবধূর মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, ‘নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়েছে।’
নিহত শিলা খাতুনের বাবা হামিদুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে জামাই মাঝে মাঝে নির্যাতন করত। গতকাল রোববার দুপুর থেকে পারিবারিক কলহ শুরু হয়। ভোরে জামাই ফোন দিয়ে জানায় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাই কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে লাশ রেখে দেয়। আত্মহত্যার নাটক সাজাতে এ ঘটনা ঘটিয়েছে সে। আমি তার শাস্তি চাই।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে