খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন মো. সাদ্দাম হোসেন (২৯) নামের আরেক যুবক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত সাব্বিরের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত সাদ্দাম নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা। তিনি নুর ইসলামের ছেলে।
রাজাপুর ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, ’নিহত সাব্বির ও আহত সাদ্দাম উভয়েই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রুপের সদস্য। ঘটনার সময় তাঁরা কয়েকজন মিলে সোহাগের বাড়িতে অবস্থান করছিলেন।’
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে ব্যাপক গোলাগুলি হয়। এতে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাদ্দামের মাথার পেছনে গুলি লাগে।
স্থানীয় লোকজন আহত সাদ্দামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আশরাফুল আলম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে