
খুলনার ডুমুরিয়ায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ‘আইস’ নামের মাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে আজ দুপুরে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে খুলনাগামী যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মধ্যে বাক্সে একটি কাগজের কার্টনে ২ কেজি আইস মাদক পাওয়া যায়। এর মধ্যে দুটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। এ সময় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়। বাসটি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মৃত রমজান শেখের ছেলে (চালক) বিল্লাল শেখ (৪০) এবং একই জেলার কালীগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে (হেলপার) সুকুমার অধিকারী (৩৫)।
জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, জব্দ হওয়া আইসের মূল্য প্রায় ২ কোটি টাকা। চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো যাবে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৩ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৭ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে