খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ১১ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেল স্টেশনে একটি তেলবাহী ট্রেনের (এসকে টু ডাউন) আটটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। বগি লাইনচ্যুতের পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চুয়াডাঙ্গার রেলওয়ের সহকারী প্রকৌশলী চাঁদ আহমেদ। তিনি বলেন, আজ সকালে খুলনা ও পার্বতীপুর থেকে আসা দুটি দল উদ্ধারকাজ শুরু করে। বেলা সাড়ে ১১টার মধ্যে লাইন থেকে আটটি বগি অপসারণ করা হয়। এরপর উদ্ধারকারী দল দুটি মালামাল গুছিয়ে চলে যায়। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অপসারণ করা বগিগুলো উদ্ধার করতে কয়েক দিন সময় লাগবে।
চাঁদ আহমেদ আরও বলেন, দুর্ঘটনা তদন্তে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান হিসেবে আছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন। তদন্তের পর জানা যাবে চালকের কোনো গাফিলতি আছে কি না।
উথলী রেল স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বলেন, ‘আনছারবাড়ীয়া রেল স্টেশনটি ক্লোজ ডাউন স্টেশন। সেখানে কোনো স্টেশনমাস্টার নেই। রাতে তেলবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে খুলনার দিকে যাচ্ছিল। তবে ট্রেনটি আনছারবাড়িয়া রেল স্টেশনের ডাউন সিগন্যালের ১১ নম্বর পয়েন্টের কাছে পৌঁছালে আটটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।’
উদ্ধারকারী দলের প্রধান সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেনজীর আহমেদ বলেন, ‘আমরা খুলনা থেকে উদ্ধারকাজে আসি। ট্রেন চলাচল এখন স্বাভাবিক হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে