খুলনার কয়রা থানা-পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) মধ্যে মারামারি হয়েছে। এতে একজনের মাথা ফেটে গেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের একটি খাবার হোটেলে পুলিশের দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়ে পড়েন।
তারা হলেন-এসআই নিরঞ্জন মন্ডল ও এসআই মো. মাসুম। এ ঘটনায় এসআই মো. মাসুমের মাথা ফেটে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসআই মাসুম কয়রা উপজেলা সদরের আঁখি হোটেলে খাবার জন্য বসেছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে এসআই নিরঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসআই মাসুমও তাৎক্ষণিক এর প্রতিবাদ জানান।
একপর্যায়ে এসআই নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে আঘাত করেন। এ সময় এসআই মাসুমও চেয়ার তুলে এসআই নিরঞ্জনকে পাল্টা আঘাত করেন। দুজনের মারামারির একপর্যায়ে এসআই মাসুমের মাথা ফেটে যায়। পরে হোটেলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই এসআই মারামারিতে জড়িয়ে পড়েন। আমরা উপস্থিত লোকজন তাদেরকে শান্ত করি। এ সময় নিরঞ্জনের চেয়ারের বাড়িতে মাসুমের মাথা ফেটে রক্ত বের হয়। তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে দুই এসআইয়ের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘থানার দুইজন এসআই একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। ঘটনাটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন। এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তবে এ ব্যাপারে নিউজ করার দরকার নেই।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে