
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত দুটি ডিসিপ্লিনের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের বিবিএ ২০ ব্যাচের শিক্ষার্থী ঋতুপর্ণা সাহা, শেখ মুহাম্মদ তাহমিদ, এমবিএ প্রোগ্রামের ১৯ ব্যাচের শ্যামা ফলিয়া, কাজী নিশাত ফারহা লোপা, মো. ফাহমিদুল হক, ২০ ব্যাচের গায়ত্রী অদিতি মিত্র, সৈয়দ শামীম হাসান, ২৩ ব্যাচের ফারহানা ইয়াসমিন, আব্দুল্লাহ তারিক ও পূজা রায়।
আরও রয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের বিবিএ ১৯ ব্যাচের সাব্বির আহমেদ, তামিমা হাসান তৈশি, জারিন রাফা, নাতাশা শিকদার, ২০ ব্যাচের খাদিজা আক্তার রোশনি, আতকিয়া মায়শা, এমবিএ ২০ ব্যাচের শেখ নিয়াজুর রহমান, ফারহানা আমিন কনা, ২৩ ব্যাচের ব্রিতো রায়, নূর-ই-আলম সিদ্দিকী, রুকাইয়া আবিহা ও মো. মুবিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য রেজাউল করিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় যেসব ডিসিপ্লিন নিয়ে যাত্রা শুরু করেছিল, সেগুলোর মধ্যে অন্যতম ছিল ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন। শুরু থেকেই এ ডিসিপ্লিন সেই সক্ষমতা প্রমাণ করে এসেছে। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনও ইতিমধ্যে নিজেদের মেধা, মনন ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, যা তাঁদের সামগ্রিক বিকাশে ভূমিকা রাখছে।
উপাচার্য শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের মাধ্যমে তাঁদের উৎসাহিত করার জন্য ধারাবাহিকভাবে ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুন্নবী ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম তৌহিদুর রহমান। আরও বক্তব্য দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের প্রধান মো. মেহেদী হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক ও অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৮ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে