
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট-সংলগ্ন এলাকায় সাত বছরের শিশু জিসানের হত্যায় জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ রোববার (১২ অক্টোবর) বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং মন্ডল মিলের শ্রমিকেরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে নিহত জিসানের বাবা মো. আলমগীর হোসেন বাদী হয়ে আজ রোববার ফয়সালসহ তার পিতা-মাতাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা করেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তাঁর পিতা জি এম হান্নান (৫২), মাতা মাহিনুর বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।
দিঘলিয়া থানার এসআই লিটন কুমার মন্ডল বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিসানের ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল তাঁর বাবা জি এম হান্নান ও তাঁর মা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তথ্য উদ্ঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
এদিকে শিশু জিসানকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। দেয়াড়া এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
বেলা সাড়ে ১১টায় দেয়াড়া খেয়াঘাটে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে