
খুলনা নগরের সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
ওই শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক লেখা শেয়ার করার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে খানজাহান আলী সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে কলেজের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধে তাঁরা সড়ক অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ থেকে সরে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে কলেজের বাংলা বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাস ফেসবুকে ধর্ম অবমাননামূলক লেখা শেয়ার করেন। শিক্ষার্থীরা সেটি দেখে ২৪ মার্চ লিখিতভাবে অধ্যক্ষকে জানান।
এ বিষয়ে বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।
কলেজের অধ্যক্ষ মাকসুদা সুলতানা বলেন, ‘নিয়ম অনুযায়ী শিক্ষক বাসুদেব বিশ্বাসকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিব্রত।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১০ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৭ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে