
খুলনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার (৫৬)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের মধ্যবর্তী মুক্তেশ্বরী রেলগেট এলাকায়।
আব্দুল জব্বার যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার বাসিন্দা। খুলনার ডুমুরিয়া উপজেলার বরুণা গ্রামের মৃত ইমান আলী ফকিরের ছেলে তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ২টা থেকে আব্দুল জব্বার মুক্তেশ্বরী রেলগেট এলাকার একটি চায়ের দোকানে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল ৫টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তাঁর কোমর বরাবর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
লাশের পাশে পড়ে থাকা একটি ফাইলে ভোটার আইডি কার্ড ও নিজ হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ও জুনিয়র পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, এসএসসিতে ও এইচএসসিতে স্টার মার্কস এবং বিএ (পাস) কোর্সে অষ্টম হওয়া আব্দুল জব্বার বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি ১৫টি দেশে প্রশিক্ষণ গ্রহণ ও ভ্রমণ করেছেন। বিমানবাহিনীর ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোশন নিয়ে অবসরে গিয়ে যশোরের ২০০৪ / ০১ নতুন খায়েরতলা এলাকায় বসবাস শুরু করেন। তাঁর স্ত্রী এক মেয়ে প্রতিবন্ধী। আরেক মেয়ে সানজিদা চাকরিরত।
যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর সভার প্রশাসক বরাবর লিখিত সুইসাইড নোটে আত্মহত্যার মূল কারণ হিসেবে ঋণ ও সুদের জালে জর্জরিত বলে উল্লেখ রয়েছে। নয় ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা ঋণ নিয়ে মাসিক ৪০ হাজার টাকা সুদ দিতে হতো তাঁকে। সুইসাইড নোটে ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ উল্লেখ রয়েছে।
সন্ধ্যায় জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনা জিআরপি থানার এসআই মিজানুর রহমান জানান, আজ শনিবার ময়নাতদন্ত শেষে আব্দুল জব্বারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে