
কুষ্টিয়ার কুমারখালীতে এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের পর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ও গর্ভপাত করানোর অভিযোগে সৎবাবাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সৎবাবা উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। আর ভুক্তভোগী ছাত্রী স্থানীয় এক মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৭ সালে ওই ব্যক্তির সঙ্গে ওই ছাত্রীর মায়ের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই ব্যক্তি শ্বশুরবাড়িতে থাকতেন। প্রায় পাঁচ মাস আগে রাতে ফাঁকা বাড়ি পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং বিষয়টি গোপন রাখার জন্য তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ধর্ষণের কয়েক মাস পর ওই ছাত্রীর পেট ব্যথা অনুভব হয়। গতকাল রোববার সকালে ওই ছাত্রীকে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা করায় তার মা ও সৎবাবা। পরীক্ষায় ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে এবং ওষুধ খাইয়ে করাতকান্দি এলাকায় নিয়ে তাকে গর্ভপাত করানো হয়।
বিষয়টি ওই দিন রাতে জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয়রা ওই ব্যক্তিকে একটি কক্ষে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে আজ সোমবার সকালে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় সৎবাবাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে