
খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে যৌথ অভিযান চলাকালে দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিক (৪৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রফিক ওই এলাকার রতন গাজীর ছেলে।
রফিক গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রফিক দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি দোকানে বসা ছিলেন। এ সময়ে হেলমেট পরিহিত এক যুবক মোটরসাইকেল চালিয়ে এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন খবর পেয়ে তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশপাশের সব দোকান বন্ধ দেখতে পান তিনি। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসাবুর রহমান জানান, রফিক গাজী জলমা ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন। এর আগে তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকতেন।
অভিযোগ রয়েছে, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, মাদক কারবারিদের গ্রেপ্তারে খুলনায় এক সপ্তাহ ধরে বিশেষ অভিযান চলছে। কিন্তু বিশেষ অভিযানের খবর আগেভাগেই সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে। ফলে বড় সন্ত্রাসীদের ধরা সম্ভব হচ্ছে না। ঢাকঢোল পিটিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাহিনীর প্রধানদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করতে পারেনি।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে