ফাইল আটকে অর্থ আদায় ও হয়রানির অভিযোগে খুলনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুনীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এই অভিযান চালানো হয়।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে অভিযানে একজন কর্মকর্তা ও কয়েকজন কর্মচারীর ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, সেখানে একটি ফাইল দীর্ঘ আড়াই মাস আটকে রেখে সেবাগ্রহণকারীকে হয়রানি করার প্রমাণ মিলেছে। পাশাপাশি একজন কর্মকর্তা ও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে।
রকিবুল ইসলাম আরও বলেন, ফাইলগুলো অনুসন্ধানের পর পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে