
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পাঠদান করেন তিনি। আগেও একাধিক প্রাথমিক বিদ্যালয়ে তিনি ক্লাস নিয়েছেন।
গতকাল মঙ্গলবার সকালে তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। একপর্যায়ে তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ে পাঠদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেছমিন সুলতানাসহ শ্রেণিশিক্ষকেরাও উপস্থিত ছিলেন। তিনি এর আগে উপজেলার পশ্চিম কাটেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন।
ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্বপ্নিল রুদ্র রায় শুভ্র বলে, ‘ইউএনও স্যার আমাদের গণিত ক্লাস নিয়েছেন। ক্লাসে এসে স্যার আমাদের বিভিন্ন প্রশ্ন করেন। সঠিক উত্তরদাতাদের পুরস্কার দিয়েছেন। তিনি মজার গল্প বলেছেন। সেই সঙ্গে কীভাবে পড়া মনে রাখা যায়, সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন।’
পঞ্চম শ্রেণির আরেক শিক্ষার্থী অর্পিতা সাহা বলে, ‘আমাদের বিদ্যালয়ে ইউএনও স্যার এসেছিলেন। তিনি আমাদের গণিত বিষয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করেন। গল্পের ছলে স্যার সহজে গণিত বিষয়ে পাঠ শিখিয়েছেন। স্যারের ক্লাস আমার খুবই ভালো লেগেছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেছমিন সুলতানা বলেন, ‘ইউএনও স্যার হঠাৎ স্কুলে আসেন। বিভিন্ন ক্লাসে গিয়ে পাঠদান করেন। স্কুলের আঙিনা ঘুরে দেখেন। একই সঙ্গে শিক্ষাবিষয়ক নানা পরামর্শ দেন।’
এ বিষয়ে জানতে চাইলে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে। শিক্ষা ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। ছোট্ট বাচ্চাদের পড়ানো অসাধারণ ব্যাপার। তাতে দুটি লাভ হয়, প্রথমত বাচ্চাদের পড়াতে পারছি আবার ওই স্কুলে কোনো সমস্যা আছে কি না সেটাও সরেজমিন দেখতে পারছি।’
ইউএনও আরও বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী ও দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে