
কার্ড আছে, কিন্তু মাসিক ভাতা পান না নয়ন তরপদার। জন্ম থেকে অন্ধ ও বাক্প্রতিবন্ধী এই যুবক হুইলচেয়ারে বসে বাবার সাহায্যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের নয়নের বয়স প্রায় ২৫ বছর। কথা বলতে পারেন না, চলাফেরাও করতে পারেন না। স্থানীয় একটি এনজিওর সহায়তায় পাওয়া হুইলচেয়ারে বসিয়ে নয়নকে নিয়ে তাঁর বাবা মন্টু তরপদার প্রতিদিন রাস্তায় বের হন, মানুষের কাছে হাত পাতেন। এভাবেই কোনোরকমে চলে তাঁদের সংসার।
মন্টু তরপদার বলেন, ‘ছেলেকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে দ্বারে দ্বারে ঘুরি। পরিষদ থেকে একটি কার্ড করা হয়েছিল। একবার ভাতা পেয়েছি। তারপর আর কিছুই পাইনি। মনে হচ্ছে, কেউ হয়তো আমাদের ভাতা আত্মসাৎ করছে।’
মন্টু তরপদার জানান, সংসারে স্ত্রী, ছোট মেয়ে ও প্রতিবন্ধী নয়নকে নিয়েই তাঁদের মূল ভরসা। বড় ছেলে শ্বশুরবাড়িতে থাকেন।
এই অবস্থায় নয়নের বাবা মন্টু তরপদার প্রশ্ন রাখেন, ‘আমার প্রতিবন্ধী ছেলে কি সমাজের বোঝা হয়ে বাঁচবে?’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছেলের নিয়মিত ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, ‘তারা তো আমাকে কিছু বলেনি। তবে এখন হ্যাকাররা বিভিন্নভাবে ভাতার টাকা তুলছে—এমন ঘটনাও ঘটছে। আমি বিষয়টি খতিয়ে দেখব।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। সমাজসেবা অধিদপ্তরে খোঁজ নিতে হবে।’
তালা উপজেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইমদাদুল হোসেন বলেন, ‘আমি তালায় নতুন এসেছি, তাই বিষয়টি জানি না। তবে মন্টু তরপদার যদি ছেলের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসেন, তাহলে আমি বিষয়টি দেখব।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে