খুলনার ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে দেশে তৈরি একটি পিস্তল, একটি পাইপগান ও ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ১১টার দিকে পয়গ্রাম এলাকার মৃত মহম্মদ ফকিরের ছেলে হাসানুর ফকিরের বসতবাড়ির উত্তর পাশে তালগাছের গোড়ায় একটি ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় দেশে তৈরি একটি পিস্তল, একটি পাইপগান ও ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। বিধি মোতাবেক অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্ত রায় চৌধুরী বলেন, ‘রাত ১১টা ১০ মিনিটে গোপন সূত্রে জানতে পারি উপজেলার পয়গ্রামের বাসিন্দা হাসানুর ফকিরের বাড়ির বাইরে ফাঁকা স্থনে একটি ব্যাগের মধ্যে অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে। আমরা সেখানে অভিযান চালাই। ব্যাগের মধ্য থেকে একটি উন্নত মানের পিস্তল, দেশে তৈরি পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গেরপ্তার করা হয়নি। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আশপাশের লোকজন এ ব্যাপারে কিছু বলতে পারেনি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে