
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর তড়িৎ চাকমার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার (৩১ মে) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। তড়িৎ চাকমা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা মৃত নন্দলাল চাকমার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাইনী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে পড়ে যান তড়িৎ চাকমা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মিলছিল না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা বলেন, ‘টানা বৃষ্টির কারণে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছিল। তার পরেও তাকে উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। অবশেষে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে