
খাগড়াছড়ির পানছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। আজ সোমবার সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে পুজগাঙ সারিবালা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী আইডিয়াল স্কুলের পাশে ধুধুকছড়া-পানছড়ি সদর সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সংগঠনের প্রতিনিধি জিনিম চাকমা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, অপারেশনের নামে নিরপরাধ মানুষকে হয়রানি, মারধর ও লুটপাট করা হচ্ছে। বিনা অনুমতিতে ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করা হচ্ছে, এমনকি স্কুলঘর দখল করায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এতে আতঙ্কে অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।
জিনিম চাকমা আরও বলেন, ২০ সেপ্টেম্বর জগপাড়ায় সুপ্রভাত চাকমা, নিশান্ত চাকমা ও রিপেন চাকমাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন।

সমাবেশে ৬ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—অপারেশনের নামে হয়রানি, নির্যাতন ও স্কুল দখল বন্ধ করতে হবে। অনুমতি ছাড়া ঘরে তল্লাশি বন্ধ করতে হবে। ক্যাম্পের পাশে থাকা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দিয়ে বিচারের আওতায় আনতে হবে। লুটকৃত টাকাপয়সা ও জিনিসপত্র ফেরত দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। ‘অপারেশন উত্তরণ’ তুলে নিতে হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে