
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতা-কর্মী। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়। এনসিপির খাগড়াছড়ির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বিপ্লব ত্রিপুরা বলেন, ‘আমরা ভেবেছিলাম, এনসিপি দেশের সাধারণ মানুষের কথা ভাববে এবং ন্যায় প্রতিষ্ঠায় কথা বলবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এসে দেখলাম, জামায়াতে ইসলামীতে যোগদান করেছে এনসিপি। তাই আমরা আজকে স্বেচ্ছায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতার পক্ষের জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছি।’
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু সভাপতি সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে