
খাগড়াছড়ির রামগড় উপজেলায় পৃথক দুটি অভিযানে মাদক সেবন ও মাতলামির অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উত্তর গর্জনতলী ও রামগড় পৌরসভার মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
রামগড় থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১২টা ৫ মিনিটে উপজেলার উত্তর গর্জনতলী এলাকায় অভিযান চালিয়ে মো. আলা উদ্দিন (২৯), মো. আবুল কাশেম (২৪) ও মিঠুন নন্দিকে (২৫) আটক করা হয়। এরপর রাত ১২টা ৫০ মিনিটে রামগড় পৌরসভার মাস্টার পাড়া এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদে অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৩২), চন্দন দেবনাথ (৩২), কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), আকাশ দেবনাথ (২৭), মুন্না চন্দ্র নাথ (২৮) ও ছোটন বিশ্বাসকে (৩৫) আটক করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন ও মাতলামির অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে