
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, ‘বুধবার দিবাগত গভীর রাতে ৯ জনকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। কীভাবে তাদের পুশইন করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’
তিনি আরও জানান, পুশইন হওয়াদের মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে। তারা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে আছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এর আগেও চলতি বছর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে