
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
এর আগে টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শাপলা চত্বর হয়ে আবার টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
র্যালি শেষে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে অন্য অতিথিদের নিয়ে জেলা প্রশাসক ২৬টি স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘সমাজের সব শ্রেণির মানুষের সচেতনতায় আমরা বৃক্ষ সংরক্ষণ করতে সক্ষম হব। প্রতিবছর যে পরিকল্পনা নিয়ে বৃক্ষ রোপণ করি, সেটিতেও সফল হব।’
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, স্থানীয় সরকারের উপপরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় সদর উপজেলার বিভিন্ন নার্সারি ও কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাবার, ঘর সাজানোর সামগ্রীসহ ২৬টি স্টল স্থান পায়।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে