
খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেছেন, পাহাড় থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি অচিরেই নির্মূল করা হবে। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। শান্ত পাহাড়কে যারা অস্থিতিশীল করার স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সকল সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর হস্তে দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি উপজেলার পানছড়ি সাবজোনের তারাবনছড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেন, পাহাড়ে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সম্প্রীতির অটুট বন্ধনে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় সকল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে।
মো. হাসান মাহমুদ আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এখানকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকল সন্ত্রাসীকে পাহাড় থেকে উৎখাত করা হবে।’ পার্বত্য চট্টগ্রামে বসবাসরতদের নিরাপদে রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে রিজিয়ন কমান্ডার জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় তিন শতাধিক বাসিন্দাকে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী এবং স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিনা মূল্যে মেডিকেল স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
এ সময় ডিজিএফআইয়ের (কর্নেল জিএস) কর্নেল আতিকুর রহমান, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাত উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে