
রং-বেরঙের ঐতিহ্যবাহী পোশাক আর নাচ-গানের মাধুর্যে মাতোয়ারা খাগড়াছড়ি। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ) অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের মাঠে মারমাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা শেষে মৈত্রী পানিবর্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস।
উদ্বোধনের পর উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানিবর্ষণ শুরু হয়। একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরকে স্বাগত জানান মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষেরা। সেই সঙ্গে ওপেন কনসার্টে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন।

মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, ডিজিএফআই কমান্ডার কর্নেল আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা চাইথোং মারমা, সাধারণ সম্পাদক মংনু মারমা, সাংগ্রাই উদ্যাপন কমিটির আহ্বায়ক উচিংমং মারমা, মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা প্রমুখ।

মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা জানান, পুরোনো বছরের শেষ দুই দিন আর নতুন বছরের প্রথম দিন—এই তিন দিন উৎসব পালন করা হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ)। শরীরের রোগব্যাধি–জরা–দুঃখ–কষ্ট মুছে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই রি-আকাজা করা হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১০ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২০ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে