খাগড়াছড়ির গুইমারায় ছেলের লোহার পাতের আঘাতে বাবা পাইছাইউ মারমা (৫০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার ২ নং হাফছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাফছড়ি নতুন পাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে মংহলাপ্রু মারমাকে (২৩) গ্রেপ্তার করেছে। তিনি হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাবা পাইছাইউ মারমা খেত থেকে সংগ্রহ করা বরবটি শিম বিক্রির জন্য আঁটি বাঁধতে বললে ছেলে মংহলাপ্রু মারমা এতে অসম্মতি জানায়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে মংহলাপ্রু উত্তেজিত হয়ে হাতে থাকা লোহার পাত দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে মংহলাপ্রু মারমাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত লোহার পাতটিও জব্দ করে।
গুইমারা থানার (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের বড় ছেলে মংনুক মগ বাদী হয়ে গুইমারা থানায় ছোট ভাই মংহলাপ্রু মারমাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ওসি আরও জানান, আসামি মংহলাপ্রু মারমা বাবাকে হত্যার কথা স্বীকার করে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে