Ajker Patrika

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শিক্ষিকা নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী শিক্ষিকা নিহত
অপর্না ধর । ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে অপর্না ধর (২৫) নামে এক নারী শিক্ষিকা মারা গেছেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় শহরের শালবাগান গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শালবন গেইট এলাকায় তার ওড়না ব্যাটারিচালিত ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত