
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার। আজ শনিবার বেলা ৩টার পর থেকে এই আদেশ কার্যকর করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের একটি লিখিত আদেশে বলা হয়েছে, গুইমারায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি এবং জনজীবনে ক্ষতি হতে পারে—এমন আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনায় জড়িত সন্দেহে শায়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবা সদর থানায় মামলা করেছেন।
এদিকে ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা আন্দোলনের কারণে খাগড়াছড়ি জেলায় সকাল থেকে সড়ক অবরোধ চলছে। এতে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিসহ জেলা সদরের সঙ্গে রামগড়, দীঘিনালা, পানছড়ি, মহালছড়িসহ ৯টি উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে প্রায় শতাধিক বাস, ট্রাক ও মাইক্রো জেলার প্রবেশমুখ রামগড়ে আটকা রয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রশাসন সড়ক আটকে রেখেছে; হরতাল শেষ হলে যানবাহনগুলো চলাচলের অনুমতি পাবে। এতে শত শত পর্যটক বর্তমানে রামগড় বাজারে অবস্থান করছেন।
এর আগে বেলা ২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায়ও জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে