
খাগড়াছড়ির পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহারে এসে শেষ হয়।
পরে বিহারে বৌদ্ধধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবিরগণ ধর্মীয় বাণী প্রচার করেন। এ সময় বৌদ্ধধর্মাবলম্বী দায়ক-দায়িকাগণ বুদ্ধপূজা করেন।
জানা যায়, বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত।

পার্বত্যাঞ্চলে বৈশাখী পূর্ণিমার মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে পাহাড়ের বৌদ্ধধর্মাবলম্বী মানুষের ঢল নামে প্রধান সড়ক ও বৌদ্ধবিহারে। উৎসব ঘিরে শান্তিপুর অরণ্য কুটিরের সহসভাপতি অসেতু বিকাশ চাকমা, সম্পাদক সুব্রত চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, প্রবীণ শিক্ষক যুগান্তর চাকমা, সরল বিকাশ চাকমাসহ নানা বয়সী হাজারো নারী-পুরুষ অংশ নেন।
উৎসব উদ্যাপন কমিটির সভাপতি নীতি পূর্ণ চাকমা বলেন, ‘এটা আমাদের অন্যতম প্রধান উৎসব। আগামীকাল ১১ মে শান্তিপুর অরণ্য কুটিরসহ প্রতিটি বিহারে সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বালন, শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে।
শেষ হবে ১২ মে সারা দিনের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা জগতের সবার মঙ্গল কামনা করছি। এ উৎসবে চাওয়া হলো ‘জাগতিক সবাই ভালো থাকুক, কারও অমঙ্গল না হোক।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে