
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকা থেকে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহত ব্যক্তির পরিবারের দাবি, মেয়েকে নির্যাতন করে হত্যার পর তাঁকে ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে নিহত তাসলিমা ও তাঁর স্বামী ইব্রাহীমের মধ্যে সাংসারিক নানা বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এর ঘণ্টা খানেক পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিংয়ের বিমের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাসলিমাকে দেখতে পেয়ে তাঁর শিশুকন্যারা চিৎকার শুরু করে। এ সময় স্বামী পাশের একটি ঘরে নাশতা তৈরির কাজে ব্যস্ত ছিলেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে আমরা লাশ উদ্ধার করি। গলায় ফাঁসের নমুনা দেখা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে