
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে আজ রোববার সকাল থেকে অবরোধকারীরা বিক্ষোভে নামেন। একপর্যায়ে হামলা ও সংঘর্ষে সেনাবাহিনীর ১১ সদস্য, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। হামলাকারীরা বাজারেও আগুন দেন। পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে।
জানা গেছে, ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্যগুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র হামলা চালান। এতে ১১ জন সেনাসদস্য, সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সেনাবাহিনীর ওপর প্রথমে অতর্কিত হামলা হয়। এতে বেশ কয়েকজন সেনাসদস্য ও স্থানীয় অনেকজন আহত হন। পরে স্থানীয় লোকজন অবরোধকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘১৪৪ ধারা ভঙ্গ করে অবরোধকারীরা সড়কে বিক্ষোভ ও দোকানপাটে অগ্নিসংযোগ করেন। আমরা পরিস্থিতি শান্ত করতে গেলে তাঁরা সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের লক্ষ্য করে হামলা চালান। এতে আমিসহ আমাদের ১১ জন সেনাসদস্য আহত হয়েছেন।’
মেজর মো. মাজহার হোসেন রাব্বানী আরও বলেন, ‘অবরোধকারীরা প্রথমে সংখ্যায় ২০-২৫ জন ছিলেন। সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পূর্বপরিকল্পনা অনুযায়ী পেছন দিক থেকে এসে কয়েক শ লোক নিয়ে আমাদের ওপর সশস্ত্র হামলা চালান।’
সংঘর্ষ ও হামলায় দায়িত্ব পালনরত সাংবাদিকেরাও আহত হন। তাঁদের মধ্যে বিজয় টিভির জেলা প্রতিনিধি এম সাইফুর রহমানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুইমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার বলেন, ‘পরিস্থিতি এখনো থমথমে। আমরা ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে।’
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত সন্দেহে শায়ন শীল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর বাবা সদর থানায় মামলা করেছেন।
ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতার’ ডাকে গতকাল শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল দুপুরে গুইমারা ও খাগড়াছড়ি সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে আন্দোলনের কারণে দুই দিন ধরে জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
০১ জানুয়ারি ১৯৭০
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
১ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১০ মিনিট আগে