
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের হাজাছড়ার দক্ষিণপাড়ায় বুলডোজার দিয়ে প্রকাশ্যে কাটা হচ্ছে পাহাড়।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বুলডোজার দিয়ে প্রকাশ্যে পাহাড় কেটে তিনটি ট্রলি ও দুটি ড্রামট্রাক দিয়ে মাটি নেওয়া হচ্ছে। এতে একটি বসতবাড়ি পড়েছে ঝুঁকির মধ্যে। ওই বাড়ির মালিক মঞ্জুরুল (৪৫) বলেন, তিনি বাধা দেওয়ার পরও তারা পাহাড় কাটছে। বর্ষায় আমার বসতঘর ভেঙে যাবে।
পাহাড়ের মালিক ইসমাইল হোসেন (২৮) জানান, পাহাড়ের মাটি কেটে স্থানীয় একটি সেতুতে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারার ৬ (খ)তে স্পষ্ট বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, পাহাড় কাটার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে