
গ্রামবাংলার কৃষিজীবী মানুষের গোলার ধান বা শস্য রাখায় নিরাপদ পাত্র বাঁশের তৈরি ডোল বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত সামগ্রী। পাহাড়ি জনপদে বাঁশের আবাদ কমে যাওয়া এবং কৃষিজীবীরা আগের মতো গোলায় ধান না রেখে প্লাস্টিকের বস্তায় রাখার ফলে পাহাড়ি এলাকায়ও এখন এসব সহজলভ্য সামগ্রীর ব্যবহার হ্রাস পাচ্ছে। তারপরও অনগ্রসর জনগোষ্ঠীর কেউ কেউ নিজেদের পেশার ঐতিহ্য ধরে রাখতে ডোল বানিয়ে যাচ্ছেন। এক সপ্তাহ থেকে পনের দিনে একটি ডোল বানিয়ে বিক্রি করেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বুদংপাড়ার খিলঅং ত্রিপুরা নামের একজনকে ডোল নিয়ে বাটনাতলী বাজারে যেতে দেখা গেছে। এ সময় খিলঅং ত্রিপুরা জানান, আগের মতো ডোলের চাহিদা নেই। এক পুরুষ সমান উচ্চতার একটি ডোল বানাতে সাত-আট দিন লেগে যায়। সর্বোচ্চ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। তিনি আরও জানান, উপজেলার অনগ্রসর জনপদ বুদংপাড়া, সালদাপাড়ায় বয়োবৃদ্ধ কয়েকজন আগের পেশা ডোল বানিয়ে এখনো সংসারের অর্থ জোগান।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে