গতকাল শনিবার ঢাকার মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডার দরবারে আসা একদল ভক্ত ৬৬ কেজি ওজনের একটি মিষ্টি কুমড়া ছদকা দেন। পরে কুমড়াটি ১৮০০ টাকায় কিনে আনেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ভোলাছোলা গ্রামের কয়েকজন ভক্ত। ডিজিটাল মেশিনে মেপে দেখা যায়, এর ওজন ৬৬ কেজি। এর পর ওই মিষ্টি কুমড়া কেটে বিক্রি ও বিতরণ করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনেকে দাবি করেন, কুমড়াটি ভোলাছোলা গ্রামে উৎপাদিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি থেকে সংবাদকর্মী ও সাধারণ মানুষ দলে দলে কুমড়া ও কৃষকের সন্ধানে ছুটে আসেন। তবে স্থানীয় বাসিন্দা ক্যাজহ্লা মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এলাকা থেকে মাইজভান্ডার দরবারের গত শনিবার ভক্তরা গেলে সেখানে একদল ভক্ত এটি বিক্রি করতে চান। ওই সময় তাঁরা আরও জানান, বিক্রমপুর থেকে আসা একদল ভক্ত মিষ্টি কুমড়াটি ছদকা দেন। পরে এখানকার ভক্তরা ১৮০০ টাকা দিয়ে কুমড়াটি কিনে নিয়ে আসেন।’
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে আসা এক সংবাদকর্মী জানান, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যে জানতে পারি ৬৬ কেজি ওজনের মিষ্টি কুমড়াটি পাহাড়ি জনপদে উৎপাদিত হয়েছে। ফলে এ নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে ছুটে আসা। আসলে এটি পাহাড়ের নয়, বরং বিক্রমপুরের মিষ্টি কুমড়া।’

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
৮ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
১৫ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৪৪ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে