
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি শহরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে ফিতা কেটে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু, সাংলান, পাতা, সাংক্রাই, সাংগ্রাইং, চাংক্রান এবং বাংলা নববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে এবার থাকছে বর্ণিল আয়োজন। উৎসবের উদ্বোধনী পর্ব শেষের পরপরই ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গরিয়া নৃত্য পরিবেশনা, মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব, চিত্রাঙ্কন প্রদর্শন, পিনোন-কাদি ও বাঁশের হস্তশিল্প প্রতিযোগিতা শুরু হয়।
চার দিনের উৎসব উপলক্ষে মেলায় ১৭টি স্টলে স্থান পেয়েছে চাকমা, মারমা ও ত্রিপুরা গোষ্ঠীর ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি, খাবার ও বিভিন্ন পণ্যসামগ্রী। মেলায় অংশ নেওয়া ক্ষুদ্র জাতিসত্তার উদ্যোক্তারা জানান, চার দিন মেলায় বেচাবিক্রি ভালো হবে বলে আশা করছেন তাঁরা।
মেলায় আসা দর্শনার্থী তাপস ত্রিপুরা বলেন, ‘মেলায় এসে আমাদের সংস্কৃতির সব এক জায়গায় দেখতে পারছি।’ মেলা চলবে ৭ এপ্রিল পর্যন্ত। এর মধ্য দিয়ে পাহাড়িদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাসচর্চার সুযোগ তৈরি হবে বলে মনে করেন আয়োজকেরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, মং সার্কেল রানি উখেংচিং মারমা, জেলা পরিষদের সদস্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক নস্টিটিউটের আহ্বায়ক জয়া ত্রিপুরা, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, লেখক অংসুই মারমা, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক জিতেন চাকমা প্রমুখ। আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য পরিবেশন করেন চাকমা, মারমা ও ত্রিপুরা শিল্পীরা। বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন জেলা সদরের বিভিন্ন এলাকার বাসিন্দারা।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে