
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দান করেছিলেন ফাতেমা বেগম হেনা (৪৬)। সফলভাবে প্রতিস্থাপনও করা হয়েছিল। কিন্তু স্বামী বাঁচলেন না। এত ত্যাগের পরও স্বামীকে বাঁচাতে না পেরে শোকে ভেঙে পড়েছেন দুই সন্তানের জননী ফাতেমা।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. বেলাল মোড়ল (৪৮) দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। আজ রোববার সকাল ৯টায় তিনি মারা গেছেন।
স্বামীকে কিডনি দান করে ফাতেমা বেগম নিজে এখনো স্বাভাবিক হতে পারেননি। স্বামীর মুখের একটু কথা শোনার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু আগেই সবাইকে ছেড়ে চলে গেলেন স্বামী বেলাল মোড়ল।
ফাতেমা বেগম হেনার বড় ভাই সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বেলাল মোড়লের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, আজ সকাল ৯টার পর বেলাল মোড়ল মৃত্যুবরণ করেন।
মোশারফ হোসেন বলেন, ‘ঢাকাস্থ সিকেডি ইউরোলজি হসপিটালে ডা. মো. কামরুল হাসানের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাতে আমার ছোট বোন ফাতেমা বেগম হেনা তাঁর স্বামীকে কিডনি দান করেছিলেন। কিন্তু আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। অবশেষে সে (বেলাল মোড়ল) আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাঁকে পরপারে ভালো রাখুক।’
বাবাকে হারিয়ে পুত্র মো. ওমর ফারুক রাজু এবং কন্যা জান্নাতুল ফেরদৌস তানিয়ার কান্নায় হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে উঠছে।
উল্লেখ্য, চিকিৎসক মো. কামরুল হাসানের অধীনে ঢাকার বেসরকারি হাসপাতাল সিকেডি ইউরোলজি হসপিটালে গত বৃহস্পতিবার রাতে সফলভাবে বেলাল মোড়লের দেহে স্ত্রী ফাতেমা বেগমের কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে