
শহরজুড়ে ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ার আগেই রাঙামাটির কাপ্তাই হ্রদ সেজেছে এক অপূর্ব সাজে। শান্ত নীল জলরাশির বুক চিরে ভেসেছে জবা, নীলকণ্ঠ, গাঁদা, গোলাপ আর বুনোফুল। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা এই হ্রদ আজ যেন এক পুষ্পশয্যা। চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব ‘বিজু-সাংগ্রাই-বৈসু’র প্রথম দিনে আজ রোববার পালিত হচ্ছে ‘ফুল বিজু’। আজ ফুল বিজুর মূল আনুষ্ঠানিকতা ছিল হ্রদের জলে ফুল ভাসানো।
ক্যালেন্ডারের বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন—এই তিন দিন পাহাড়ে উৎসবের আমেজ থাকে তুঙ্গে।
আজ ফুল ভাসানো উপলক্ষে রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকা এবং কেরানি পাহাড়-সংলগ্ন হ্রদের পাড়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পিনন-হাদি ও বাহারি পোশাকে সজ্জিত হয়ে থালাভর্তি ফুল নিয়ে হাজির হন ঘাটে। পুরোনো বছরের শত গ্লানি মুছে আগমনী নতুন বছরের সুখশান্তির প্রার্থনার মধ্য দিয়ে সেই ফুল জলে ভাসিয়ে তাঁরা পুরোনো বছরের গ্লানি ও অশুভশক্তিকে বিদায় জানান।
ফুল বিজুর দিনে কাপ্তাই হ্রদের এই বর্ণিল দৃশ্য দেখতে পাহাড়ি জনপদের মানুষের পাশাপাশি সমতলের বহু বাঙালি পর্যটকও ভিড় করেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এলাকাটি এক মিলনমেলায় পরিণত হয়। ফুল ভাসানো শেষে একে অপরের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। শুধু হ্রদ নয়, পাহাড়ের বিভিন্ন ছড়া ও নদীতেও চলে এই ফুল ভাসানোর উৎসব। সবার মনে একটাই প্রত্যাশা—নতুন বছর নিয়ে আসবে শান্তি ও সমৃদ্ধি।
ফুল বিজুর এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হলো বিজুর মূল ডামাডোল। আগামীকাল সোমবার পালিত হবে ‘মূল বিজু’। এদিন প্রতিটি ঘরে চলবে অতিথি আপ্যায়ন। আর বিজুর প্রধান আকর্ষণ হিসেবে রান্না করা হবে ঐতিহ্যবাহী ‘পাঁজন’। ১৫ থেকে ২০ বা তাঁর বেশি পদের সবজি ও ঔষধি লতাগুল্ম দিয়ে তৈরি এই নিরামিষ খাবারটি চাখতে মুখিয়ে থাকেন পাহাড়ের মানুষসহ পর্যটকেরা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে