
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেব না। পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’
নাহিদ হাসান বলেন, ‘কেউ যদি অপরাধ করে, তার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। এর জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে। নিজেরাই যদি আইন হাতে তুলে নেন, তাহলে এত প্রতিষ্ঠানের দরকার নেই।’
গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এসব কথা বলেন। এ সময় তিনি পাহাড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন।
নাহিদ হাসান বলেন, ‘সহিংসতায় যারা জড়িত থাকবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনব। বারবার করে বলেছি, আইন কেউ নিজের হাতে নেবেন না।’
পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন নাহিদ হাসান। তিনি বলেন, ‘পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’
কোনো অঞ্চল অশান্তিতে থাকলে প্রভাব পুরো বাংলাদেশে পড়ে বলে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একসঙ্গে থাকতে হবে। লড়াই-সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে আমরা সম্প্রীতির সঙ্গে সবার অধিকার নিশ্চিত করতে পারব। সব বৈষম্য দূর করতে পারব।’
তথ্য উপদেষ্টার পরিদর্শনের সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে