
খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল দেওয়ার সময়ে ৩ বিজিবির সুবেদার মো. দেলোয়ারের নেতৃত্বে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়িতে আছে।

আটককৃতদের সঙ্গে বলে জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর তারা কচুছড়ি এলাকায় পৌঁছে। এদিকে একই দিন সকালে বিএসএফ ১১৪ ব্যাটালিয়নের অধীন হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকা দিয়ে পুশ ইন করে। পরে পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপি তাদের আটক করে। বর্তমানে আটককৃতরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর বাজার যাত্রীছাউনিতে পলাশপুর ৪০ বিজিবির অধীন শান্তিপুর বিওপির হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে প্রথমবার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১০২ জনকে পুশ ইন করে ভারত। গত ২৬ মে তারিখে পানছড়ির ঘিলাতলী সীমান্তে ১২ জন এবং ১৯ জুন মাটিরাঙ্গা সীমান্তে ১৩ জনসহ এ পর্যন্ত ১৬০ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে