
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুপ্রদীপ চাকমা বলেন, ভবিষ্যতে যেন পার্বত্য চট্টগ্রামে কোনো সাম্প্রদায়িক সংঘাত তৈরি না হয়, সে জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।
সুপ্রদীপ চাকমা বলেন, ‘শিক্ষক-ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিভাবকদের নিজের সন্তানকে এবং সমাজকে সঠিক পথে গড়ে তুলতে হবে। সন্তানের ভবিষ্যৎ গঠনে অভিভাবকেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
উপদেষ্টা আরও বলেন, ‘বাঙালি ও পাহাড়ি সব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। আমরা অসাম্প্রদায়িক হতে চাই। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুন্দর রাখতে হবে।’ আসন্ন দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রমুখ।
সভায় খাগড়াছড়ি শহরে মহাজনপাড়ায় ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় প্রতিনিধিরা। সম্প্রতি এক ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে উত্তেজনা সৃষ্টি হয়। সেই পরিস্থিতি নিয়েই এ সভার আয়োজন করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে