
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় মাইনুর বেগম (২৩) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আবুল কালাম (৩২) ও শাশুড়ি খাদিজা বেগমকে থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও নিহতের স্বামী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর পূর্ব গচ্ছাবিল ওয়ার্ডের অটোরিকশাচালক আবুল কালাম ২০১৬ সালে উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নের পাক্কাটিলার আবু তাহেরের মেয়ে মাইনুর বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন। সংসারজীবনে মাইনুর ও কালামের সংসারে ৫ বছর ও ৮ মাস বয়সী দুই পুত্রসন্তান রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মাইনুর বেগম এবং তাঁর স্বামী আবুল কালামের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। তখন আবুল কালাম মাইনুর বেগমকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আহত অবস্থায় তাঁকে ফেলে রাখা হয় এবং রক্তক্ষরণে মাইনুর বেগম মারা যান।
সন্ধ্যা সাড়ে ৭টার পর মাইনুর বেগমের বাবা আবু তাহেরকে মোবাইলে কল দিয়ে ঘটনাটি জানান আবুল কালাম। খবর পেয়ে রাত সাড়ে ১০টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে স্বামী আবুল কালাম ও শাশুড়িকে থানায় নিয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ গৃহবধূর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
নিহতের বাবা আবু তাহের বলেন, ‘মাহারা আমার মেয়েকে তার স্বামী ও শাশুড়ি মিলে অমানবিকভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। ৫ বছর ও ৮ মাস বয়সী নাতিকে কী জবাব দেব? আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে